ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০১:২২ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ৮ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত  ৪৬২ জন এবং আইসিউতে ২০ জন চিকিৎসাধীন আছেন।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার ফরিদা (৪০), গফরগাঁও উপজেলার আজিম উদ্দিন (৪০) ও শিরিনা (৬০), ত্রিশাল উপজেলার হোসনে আরা (৫৮), শেরপুরের হানিফ মিয়া (৫০) ও মরিয়ম (৬৫), টাঙ্গাইল শফিপুরের হাবিবুর রহমান (৪৫) ও মধুপুর উপজেলার খোরশেদ আলম (৭০) এবং নেত্রকোনার সালমা (৩৫)।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭০), আবুল বাশার (৬০), আব্দুল কুদ্দুছ (৭০), সিরাজুল হক (৬০), একেএম জালাল উদ্দিন (৮৭), মো. আব্দুল রাজ্জাক (৬৫) ও জামালপুর সরিষাবাড়ি উপজেলার মাহফুজা (৫০) ও টাঙ্গাইল মধুপুর উপজেলার সুরাইয়া (৩৫)।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯৭৫ টি নমুনা পরীক্ষায় আরও ২৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৭ শতাংশ।

জেলায় মোট শনাক্ত ১০ হাজার ৪১১ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ৭২২ জন। মোট মৃত্যু ১০৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত