ঈদুল আজহায় হিলিতে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৪:০৯ পিএম

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ।

তবে ঈদের সরকারি ছুটি ব্যাতীত বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

একইসাথে পত্র দ্বারা ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে অবহিত করেছে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক বলেন, আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাই যথাযথভাবে দিনটি উদযাপনের লক্ষ্যে আগামী ১৯ জুলাই থেকে সোমবার ২৪ জুলাই শনিবার পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি পত্র দ্বারা ভারতের এক্সপোটার্সসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ছুটি শেষে ২৫ জুলাই রবিবার থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পুনরায় আমদানি রপ্তানি শুরু হবে বলেও জানান তিনি।

একইসাথে ভারতীয় ব্যবসায়ীদের আগামী কয়েকদিন যে পণ্যগুলো দ্রুত বাংলাদেশে খালাস হবে সেইসব পণ্যের গাড়িগুলো এক্সপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। ভারতীয় খালিট্রাক ব্যাতিত কোন ড্রাইভার ও খালাশী ভারতে প্রবেশ করার কোনো আইনগত সুযোগ নেই।

হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বলেন, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিন ব্যাতীত হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম চালু থাকবে। এ সময় বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত