টিকা নিতে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছে এক কোটি মানুষ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১:৪২ পিএম

করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন দেশের এক কোটি মানুষ।

বুধবার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

করোনার ভ্যাকসিন নেওয়ার জন্যে গত ২৬ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়। কিন্তু, পরবর্তীতে ভ্যাকসিনের সংকট দেখা দিলে মে মাসের শুরু থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত করা হয়। সর্বশেষ গত ৮ জুলাই থেকে পুনরায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন চালু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত