চলমান বিধিনিষেধ শিথিলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে কোভিড–১৯ সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে কোভিড–১৯ সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংক্রমণ বাড়তে থাকতে গত ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ চলছে। এ সময় সব ধরনের সরকারি–বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ রয়েছে। বুধবার মধ্যরাতে এই বিধিনিষেধের মেয়াদ শেষ।
তবে ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এখন কিছু শর্ত দিয়ে গণপরিবহন চালু করা হচ্ছে, খোলা হচ্ছে শপিং মল, মার্কেট ও দোকানপাট। সারা দেশে কোরবানির পশুর হাট চালু হচ্ছে। তিন ঈদের পর এবার মসজিদের পাশাপাশি ঈদগাহ ও খোলা জায়গায় ঈদের নামাজের জামাত আয়োজনের সুযোগ দেওয়া হচ্ছে।