গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে মারা যায় ১১ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৮০ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।
করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের শামছুদ্দিন (৯৬), হালুয়াঘাট উপজেলার রিনা রানী (৫২), নেত্রকোনা সদরের নবনিতা সরকার (২৮), শাহেদ আলী (৫০), নীলা রজক (৫০)। টাঙ্গাইল গোপালপুর উপজেলার সাহেরা বেগম (৬৮), জামালপুর সদরের হাবিবুর রহমান (৬১) ও গাজীপুরের শাহিদা সুলতানা (৫১)।
এছাড়াও করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের নূরজাহান (৬৫), রফিকুল (৬৫), ত্রিশাল উপজেলার মফিজ (৮০), নান্দাইল উপজেলার আলাউদ্দিন (৭০), মুক্তাগাছা উপজেলার চান মিয়া (৬৫), নেত্রকোনা সদরের শিউলি (৪৫), আব্দুল লতিফ (৭৫), কেন্দুয়া উপজেলার (চান মিয়া (৮০), মোহনগঞ্জ উপজেলার কামাল মিয়া (৫০), জামালপুর সদরের এলাহী বক্স (৬০) ও শেরপুর সদরের আব্দুল মজিদ (৬০)।
এ দিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষায় আরও ২৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৫৯ শতাংশ। জেলায় মোট শনাক্ত ১০ হাজার ৯৫৭ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ৯৩২ জন। মোট মৃত্যু ১১১ জন।
