দিনদুপুরে অপহরণের ঘটনা! নিউইয়র্ক শহরের রাস্তায় মায়ের সামনে থেকে তার ৫ বছরের সন্তানকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এক লোক।
মায়ের সঙ্গে হাঁটছিল তার তিন সন্তান। হঠাৎ গাড়ি থামিয়ে এক লোক সামনে থাকা শিশুটিকে চিলের মতো ছোঁ মেরে গাড়িতে তুলে ফেলে। দারুণ সাহসের সঙ্গে নিজ সন্তানকে উদ্ধার করে তার মা। দৌড়ে গিয়ে শিশুটিকে গাড়ির জানালা দিয়ে বের করে আনেন তিনি।
ওই মায়ের সঙ্গে যোগ দেয় তার অন্য দুই সন্তান। পরে তিনি পুলিশকে খবর দেন। অপহরণের চেষ্টার অভিযোগে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার করা হলেও টানাহেঁচড়ার কারণে শিশুটি মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় চোট পেয়েছে।
এই ঘটনাটি রেকর্ড হয় রাস্তায় থাকা এক সিসি ক্যামরায়। আর সাহসী মায়ের এমন ভূমিকা নেওয়ার খবরটি এক ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
ভিডিওটিতে দেখা যায়, নিউইয়র্ক শহরের কুইন্সে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন সন্তানকে নিয়ে হাঁটছিল এক মা। এমন সময় গাড়ি থামিয়ে তার ৫ বছরের এক সন্তানকে চেপে ধরে গাড়িতে তোলে এক অপহরণকারী সাহসী মা দৌড়ে গিয়ে জানলা দিয়ে টানাহেঁচড়া করে শিশুটিকে উদ্ধার করে।
