পাকিস্তানে অপহরণের শিকার আফগান রাষ্ট্রদূতের কন্যা

আপডেট : ১৮ জুলাই ২০২১, ১০:৩৬ এএম

পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতের কন্যাকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের পর আহত করেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। খবর বিবিসির।

শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তার বাড়ি যাওয়ার সময় অপহরণ করা হয় সিলসিলা আলিখিলকে। অপহরণের পর তাকে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপহরণের তাকে ‘মারাত্মকভাবে নির্যাতন’ করা হয় এবং এই ঘটনার জন্য একটি মামলা দায়ের করা হচ্ছে।  

দুই প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ২০ বছর বয়সী সিলসিলা আলিখিল হামলাকারীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন। এই সময় হামলাকারীরা গাড়িতে উঠে পড়ে তাকে মারতে শুরু করে।

মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। রাষ্ট্রদূত নাজিব আলিখিল এই ঘটনাকে ‘অমানবিক আক্রমণ’ বলে নিন্দা জানিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, তার কন্যা একটু ভালো বোধ করছে।’  

এই ঘটনায় আফগানিস্কান্তের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছন এবং পাকিস্তানকে আহ্বান জানিয়েছে কূটনীতিবিদ ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত