ইসরায়েলি বাহিনীতে বাড়ছে মুসলিম সেনার সংখ্যা

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১২:৪৮ এএম

গাজায় হামাসবিরোধী টানা ১১ দিনের বিমান হামলা এবং বিভিন্ন শহরে সহিংস দাঙ্গার পরও ইসরায়েলের সেনাবাহিনীতে মুসলিমদের যোগদানের সংখ্যা বাড়ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের তথ্য অনুসারে, ২০২০ সালে ৬০৬ জন আরব মুসলিম বাহিনীতে যোগ দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।

২০১৯ সালের ৪৮৯ জন ও ২০১৮ সালের ৪৩৬ জনের তুলনায় গত বছর মুসলিমদের আইডিএফে যোগদানের সংখ্যা বেশি। সেনাবাহিনীতে যোগ দেওয়া অর্ধেকেরও বেশি যুদ্ধের ভূমিকায় রয়েছেন। আইডিএফের বেদুইন রেকনেসান্স ইউনিটের সদস্য সংখ্যা দুই বছরে দ্বিগুণ হয়েছে। ২০১৮ সালে ৮৪ জন থাকলেও ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। ২০১৭ সালে মাত্র ৪৫ জন যোগ দিয়েছিলেন। সদস্য সংখ্যা বাড়তে থাকায় আইডিএফ মৌলিক প্রশিক্ষণের জন্য দুটি প্লাটুন চালু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত