রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে এক ভিক্ষু মারা গেছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।
কারিগরপাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা জানান, ওই ভিক্ষু বিহারে পূজা শেষ করে বের হওয়ার সময় বন্যহাতি তাকে আক্রমণ করলে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে বাড়িঘর দূরে থাকায় সেই মুহূর্তে ভিক্ষুকে বাঁচাতে কেউ আসতে পারেননি।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা জানান, কারিগরপাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ঘটনাস্থলেই মারা যান।
