শিশুকে বাঁচাতে পানিতে ঝাঁপ মারা গেল দুজনই

আপডেট : ২০ জুলাই ২০২১, ০১:৩৭ এএম

বাড়ির পাশে খেলা করছিল ৩ বছরের শিশু রাবেয়া আক্তার ও ৫ বছরের শিশু মো. বোরহান। খেলার একপর্যায়ে রাবেয়া পুকুরে পড়ে যায়। রাবেয়াকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বোরহান। তবে পানি থেকে আর বেঁচে ফেরা হয়নি তাদের। ওই দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে শরীয়তপুরের সখীপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে। মারা যাওয়া দুই শিশু হলো আলী আহমেদ প্রধানের ছেলে মো. বোরহান ও একই বাড়ির ইদ্রিস আলী খাঁর মেয়ে রাবেয়া আক্তার।

বোরহানের চাচাতো ভাই ইউসুফ আলী বলেন, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল তারা। হঠাৎ করে রাবেয়া পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বোরহানও পানিতে নামে। দীর্ঘ সময় ধরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজা শুরু করেন। একপর্যায়ে তাদের পুকুরে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত