মাহমুউল্লাহর জোড়া শিকার, ৪ উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে

আপডেট : ২০ জুলাই ২০২১, ০৩:৪৪ পিএম

নিজের দ্বিতীয় শিকার হিসেবে ডিয়ন মায়ার্সকে ফেরালেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে ব্রেন্ডন টেলরকে ইনিংস বড় করতে দেননি তিনি। ব্যক্তিগত ২৮ রানে তামিম ইকবালের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়েন অধিনায়ক।

মায়ার্সের বিদায়ের পর ওয়েসলি মাধেভেরেকে (৩) আউট করেন পেসার মুস্তাফিজুর রহমান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক-ওপেনার রেগিস চাকাবা (৭৮) ও সিকান্দার রাজা (২)। 

এর আগে স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তাদিওয়ানাশে মারুমানিকে (৮) ফিরিয়ে বাংলাদেশকে ব্র্যাকথ্রু এনে দেন দেশসেরা অলরাউন্ডার। মারুমানি সাজঘরে ফেরার পর চাকাবা-টেলর মিলে ৫৪ বলে করেন ৪২ রানের জুটি। 

টেলরের বিদায়ের পর ৭০ বলে ৭১ রানের জুটি গড়েন চাকাবা ও মায়ার্স। সতীর্থদের একের পর এক বিদায়ের মাঝে ফিফটি তোলে নিয়েছেন চাকাবা।

মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত