কর্মহীন ৩৪০ জনকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন নওফেল

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১১:০১ পিএম

করোনাকালে কর্মহীন ৩৪০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল শনিবার সকালে নগরীর আন্দরকিল্লার হাজারীগলি শিববাড়ি প্রাঙ্গণে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এসময় শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘ঐতিহ্যবাহী এই হাজারীগলির সুনাম আছে। এখানে স্বর্ণালংকার ব্যবসায়ী ও তৈরির দক্ষ অনেক কারিগর আছেন। স্বর্ণ ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের অন্যায় বা জুলুমের শিকার না হন সেই ব্যাপারে আমরা সচেতন থাকব। যারা এই শিল্পে কাজ করছেন তারা হেনস্থা হবেন, হয়রানির শিকার হবেনÑএটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত