বরিশাল বিভাগে একদিনে শনাক্ত ৮৪১, মৃত্যু ১৮

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০৪:৪৩ পিএম

বরিশালে গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল পর্যন্ত দুই হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। 

এর আগে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৮২৬ জনের নমুনা পরীক্ষায় ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন...ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ২৩ মৃত্যুর রেকর্ড

 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এই বিভাগে করোনায় ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছিল।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ৮৪১ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৩৮২ জন নিয়ে মোট শনাক্ত ১২ হাজার ৬৮৪জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৭ জন নিয়ে মোট ৩ হাজার ৬৬৬ জন, ভোলা জেলায় নতুন ১৩৭ জনসহ মোট ৩ হাজার ১০৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৭৬ জনসহ মোট ৪ হাজার ৬ জন, বরগুনা জেলায় নতুন ৭৯ জন নিয়ে মোট শনাক্ত  ২ হাজার ৫৮৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৪ জন।

২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৮ জন। তাদের মধ্যে ৭ জনই বরগুনা জেলার। পিরোজপুর জেলায় রয়েছেন ১ জন। এ নিয়ে বিভাগে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৪২৮ জন।

আর উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মারা যান ১০ জন। এরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালের করোনা ইউনিটে মারা যান।

এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে ৭৩৪ জন এবং করোনা পজিটিভ রোগী মারা যান ২৮৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত