অনলাইন শিক্ষায় মান নিশ্চিতের আহ্বান ইউজিসির

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১১:৪২ পিএম

অনলাইন শিক্ষার গুণগতমান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। গতকাল সোমবার অনলাইনে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ওপেন রিসোর্স তৈরি, ব্যবহার এবং অনলাইন শিক্ষা কার্যক্রমবিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক শহীদুল্লাহ বলেন, ‘করোনা মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনলাইন শিক্ষা আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই অনলাইন শিক্ষার গুণগতমান বৃদ্ধি সময়ের দাবি। অনলাইনে শুধু লেকচার দিলেই চলবে না; বরং অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি তাদের অর্জন যাচাইয়ের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় অনলাইন শিক্ষা কার্যকর হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত