দুই হাজার লিটার চোরাই জ্বালানি তেলসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:১৬ এএম

চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানি তেল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় দুই হাজার ৭৫ লিটার জ্বালানি তেল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিন্টু বড়ুয়া এবং মো. শওকত।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, অবৈধ উপায়ে ডিজেল, অকটেন ও মবিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ হচ্ছে এমন সংবাদ পেয়ে এই চক্রটিকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত