দ্বিতীয় অধ্যায় : বিশ্বসভ্যতা
(মিসর, সিন্ধু, গ্রিক ও রোম)
বহুনির্বাচনী
১. রোমান সভ্যতা কত বছর স্থায়ী ছিল?
ক. প্রায় ছয়শত বছর
খ. প্রায় সাতশত বছর
গ. প্রায় আটশত বছর
ঘ. প্রায় নয়শত বছর
২. মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
ক. ব্যাবিলনীয় খ. সুমেরীয়
গ. অসিরীয় ঘ. ক্যালডীয়
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
চাঁদপুরের ধনাগোদা নদীতে প্রতি বছর বন্যা হয়। বন্যার পানি সরে গেলে দুই তীরে পলি মাটি পড়ে জমি উর্বর হয়। প্রাচীনকালে মিসরেও এমন ঘটনা ঘটত।
৩. ধনাগোদা নদীর সঙ্গে প্রাচীনকালে মিসরের কোন নদীর সাদৃশ্য আছে?
ক. নীলনদ
খ. আমাজান
গ. মিসিসিপি
ঘ. কপোতাক্ষ নদ
৪. ওই নদীর ফলে মিসরের
i. কৃষিকাজের উন্নতি ঘটে
ii. ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটে
iii. শিল্পের উন্নতি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৫. কয়টি স্তরের মাধ্যমে হায়ারোগ্লিফিকের উত্তরণ হয়?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
৬. সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল?
ক. এককেন্দ্রিক
খ. প্রজাতান্ত্রিক
গ. নিয়মতান্ত্রিক
ঘ. শাসনতান্ত্রিক
৭. সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল?
ক. আঁকাবাঁকা খ. ঢালু
গ. সোজা ঘ. সরু
৮. নিচের কোন সভ্যতাটি পরিমাপ পদ্ধতির উদ্ভাবক?
ক. প্রাচীন সভ্যতা
খ. সিন্ধু সভ্যতা
গ. মিসরীয় সভ্যতা
ঘ. গ্রিক সভ্যতা
৯. রোমের অর্থনীতি কাদের ওপর নির্ভরশীল ছিল
ক. দাসদের
খ. কৃষকদের
গ. শ্রমিকদের
ঘ. জমিদারদের
১০. ফারাও কীসের মতো শক্তিশালী?
ক. সিংহের খ. বাঘের
গ. হায়ানার ঘ. মহিষের
১১. গ্রিকসমাজে রাষ্ট্রের নির্দেশে কারা ধর্মীয় দায়িত্ব পালন করতেন?
ক. পীরেরা খ. ফাদাররা
গ. পাদ্রিরা ঘ. পুরোহিতরা
১২. সক্রেটিসের শিষ্য ছিলেন কে?
ক. প্লেটো
খ. আইনস্টাইন
গ. ম্যাকগাইভার
ঘ. রুশো
১৩. সিন্ধু সভ্যতার যুগে কীসের শ্রেণি বিভাগ ছিল?
ক. পরিবারের খ. পাড়ার
গ. মহল্লার ঘ. সমাজের
১৪. আদিম যুগের মানুষ
i. কৃষিকাজ জানত না
ii. কম্পিউটারে পারদর্শী ছিল
iii. বনে বনে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৫. সিন্ধু সভ্যতার ব্যবহৃত বাটখারাগুলো কীসের তৈরি ছিল?
ক. পাথর খ. লোহা
গ. পিতল ঘ. কাঠ
১৬. প্রথম দিকে রোম কয়জন রাজার শাসনাধীন ছিল?
ক. একজন
খ. দুজন
গ. পাঁচজন
ঘ. সাতজন
১৭. সিন্ধু সভ্যতা কীসের সমসাময়িক?
ক. প্রাচীন সভ্যতার
খ. গ্রিক সভ্যতার
গ. মিসরীয় সভ্যতার
ঘ. চৈনিক সভ্যতার
১৮. স্পার্টা রাষ্ট্র ছিল
ক. সামরিক রাষ্ট্র
খ. রাজতান্ত্রিক রাষ্ট্র
গ. প্রজাতান্ত্রিক রাষ্ট্র
ঘ. গণতান্ত্রিক রাষ্ট্র
১৯. সিন্ধু সভ্যতার বিভিন্ন আকৃতির বাটখারা পাওয়া যায় এ তথ্য থেকে কী প্রমাণিত হয়?
ক. তারা পরিমাপ পদ্ধতির উদ্ভাবক
খ. তারা হস্তশিল্প হিসেবে বাটখারা তৈরি করত
গ. বাটখারা তৈরি তাদের পেশা ছিল
ঘ. তারা দ্রব্যের ওজন পদ্ধতির উদ্ভাবক
২০. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে কারা?
ক. মিসরীয়রা
খ. গ্রিকরা
গ. রোমানরা
ঘ. সিন্ধুর আধিবাসীরা
উত্তর
১. ক, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. ক, ১৭. ক, ১৮. ক, ১৯. ঘ, ২০. খ
