বিএসএমএমইউ উপাচার্য

জ্বরে আক্রান্ত রোগীদের করোনা ও ডেঙ্গু পরীক্ষা করতে হবে

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:১৩ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরেও জ্বর থাকে। তাই জ্বরে আক্রান্ত রোগীদের করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাও করতে হবে এবং পরীক্ষাপ্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করেই রোগীর পরবর্তী চিকিৎসাসেবা দিতে হবে। গত মঙ্গলবার নিজ কার্যালয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শারফুদ্দিন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত