করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়েই ঢলে পড়ে মৃত্যু!

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:৩০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়ানো অবস্থায় ইকবাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ইকবাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

মৃতের স্বজনরা জানান, গত কয়েক দিন ধরে জ¦র-ঠা-ায় ভুগছিলেন ইকবাল। করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে এদিন সকালে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, ইকবালের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত