কুমিল্লায় ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:২৩ পিএম

কুমিল্লার চান্দিনায় বালুবোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।

মারাত্মক আহত অবস্থায় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমেকে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দেয়।

পরে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন।

হাসপাতালে নেয়ার পথে কাভার্ডভ্যান চালক মারা যান। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত