দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদী (২২)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তানিনের মামাতো ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি জানান।
তানিন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন।
প্রথম বর্ষে ক্লাস শুরুর কিছুদিনের মধ্যেই তার তার হাঁটুতে ক্যানসার ধরা পড়ে। সেসময় ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেন তানিন।
এরপর ২০২০ সালে আবার তার ফুসফুসে ক্যানসারের সংক্রমণ ধরা পড়লে আবারও চিকিৎসা শুরু হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।
