ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর শহরের চৌরাস্তায় বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। গত শনিবার রাত ১২টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে ছাত্রনেতা ওসমান গণির নেতৃত্বে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে রাত ১টার দিকে পুলিশ এসে বিক্ষুব্ধদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং আগুন নিভিয়ে ফেলে।
ওইদিন কেন্দ্রীয় ছাত্রলীগ আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ২৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির নাম ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
