টাঙ্গাইল জেনারেল হাসপাতাল

অগ্নিকান্ডের ১৭ দিন পর আইসিইউ আংশিক চালু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:৫৭ এএম

অগ্নিকান্ডের ১৭ দিন পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আংশিকভাবে চালু করা হয়েছে। গতকাল রবিবার আইসিইউর ১০টি বেডের মধ্যে চারটি বেড চালু করা হয়। চারটি বেডেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই হাসপাতালের আইসিইউ ইউনিটে অগ্নিকা-ের ঘটনা ঘটে। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই দিন ইউনিটের ১০টি বেডে থাকা রোগীদের তাড়াহুড়ো করে হাসপাতালের বাইরে রাখা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, অগ্নিকা-ের পর কয়েকটি বেড বিকল হয়ে যায়। এই বেডগুলো সচল করতে আমাদের কিছুদিন সময় লাগে। তাই আইসিইউ চালু করতে ১৭ দিন অপেক্ষা করতে হলো। রবিবার থেকেই আইসিইউর চারটি বেড চালু করা হয়েছে। বাকিগুলো চালু করতে একটু সময় লাগতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত