সোনাগাজীতে একটি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১২:২৬ এএম

ফেনীর সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব চরগনেশ এলাকায় এক পরিবারকে সমাজচ্যুত করে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। গত সোমবার সোনাগাজী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই পরিবারের সদস্য বিধবা তঞ্জুবের নেছা ও তার মেয়ে সখিনা খাতুন পাখি।

লিখিত বক্তব্যে তঞ্জুবের নেছা বলেন, ‘স্থানীয় কাউন্সিলর সাখাওয়াত হোসেন আলাওলের দাবি করা ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সামাজিক সব কর্মকা- বন্ধ রেখে আমাদের একঘরে করে রাখা হয়েছে।’

গতকাল কাউন্সিলর আলাওল পাল্টা সংবাদ সম্মেলন করে বলেন, ওই পরিবারের প্রবাসী ছেলের দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তারকে পিটিয়ে আহত করার ঘটনায় সমাজের কাছে লিখিত অভিযোগ করলে আমরা তা সমাধানের জন্য নোটিস করি। কিন্তু তাতে তারা সাড়া দেয়নি। তাই পঞ্চায়েত কমিটি তাদের সঙ্গে সামাজিক কার্যক্রম স্থগিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত