চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির সময় পদ্মা নদীর একটি ঘাট এলাকায় বরযাত্রীদের ওপর বজ্রপাতে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জের পাকা এলাকায় পদ্মা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
