লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে (৫০) কুপিয় গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা কুপিয়ে তার হাত ও পায়ে গুরুতর জখম করে।
দলীয় সূত্র জানায়, বসিকপুর ইউনিয়নের বটের পুকুর পাড়ে একটি চায়ের দোকানে বসে ক্রিকেট লেখা দেখছিলেন হারুনুর রশিদ। এ সময় দুর্বৃত্তরা তার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলে পড়ে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, আহত আওয়ামী লীগ নেতার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেকে প্রেরণ করা হয়েছ।
এ ঘটনায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দীন চৌধুরী নয়ন বিএনপিকে দায়ী করেন।
আহত হুরুনুর রশিদ আলমপুর গ্রামের হোসেন আহমদের ছেলে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এসএম কামরুজ্জামান জানান, হারুনুর রশীদকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
