সিআরবিতে হাসপাতাল নির্মাণ বাতিল দাবিতে বিএনপির স্মারকলিপি

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১১:৫৯ পিএম

চট্টগ্রামের সিআরবিতে বহুল আলোচিত বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিএনপি নেতারা।

স্মারকলিপি প্রদান শেষে ডা. শাহাদাত সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ধংস করে হাসপাতাল নির্মাণের অপচেষ্টা চলছে। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তাদের অবস্থান এখনো স্পষ্ট করেনি। তারা কি হাসপাতালের পক্ষে নাকি বিপক্ষে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত