ভ্যাকসিন না নিয়ে অফিসে আসায় সিএনএনের ৩ কর্মী বরখাস্ত

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০২:৫৪ পিএম

করোনার ভ্যাকসিন না নিয়ে অফিসে আসায় তিন কর্মীকে ছাঁটাই করেছে নিউজ মিডিয়া কোম্পানি সিএনএন। রয়টার্স জানিয়েছে, কর্মীদের কাছে পাঠানো একটি মেমো থেকে এই তথ্য জানা গেছে।

সেখানে প্রেসিডেন্ট জেফ জাকার কর্মীদের বলেন, ভ্যাকসিনের বিষয়ে কোম্পানি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘সংবাদ, খেলা এবং স্টুডিও বিভাগের যারাই অফিসে আসছেন তাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। এ বিষয়ে কয়েক মাস ধরে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি। তাই কোনো কনফিউশন থাকার কথা নয়।’

সিএনএন জানিয়েছে, তাদের অফিসে প্রবেশ করতে এখন থেকে ভ্যাকসিন নেয়ার প্রমাণপত্র দেখাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি এই ঘোষণা দিয়ে বলেন, ‘পরিষ্কারভাবে বলে দিতে চাই, এ বিষয়ে (টিকা নেওয়া) আমরা জিরো টলারেন্স নীতি নিয়েই চলব।’

সিএনএন সম্প্রতি তাদের কিছু কর্মীর জন্য অফিস চালু করেছে, অন্তত যারা নিজের ইচ্ছায় কর্মস্থল থেকে কাজ করতে চান। তবে যুক্তরাষ্ট্রে আবার করোনার সংক্রমণ বাড়তে থাকায় ফের হোম অফিসের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত