বাগেরহাটে একদিনে ৫৭ হাজার মানুষকে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০৯:২৪ এএম

বাগেরহাটে একযোগে ৭৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় পরীক্ষামূলক করোনার টিকাদান কার্যক্রম শুরু করছে স্বাস্থ্য বিভাগ। বাগেরহোট জেলার ৮১টি কেন্দ্রের ২৪৩টি বুথে মোট ৫৭ হাজার মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার সকাল ৯টায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম হচ্ছে।

বাগেরহাট জেলায় একদিনে ৫৭ হাজার মানুষকে প্রথম ডোজ টিকা দিবে স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাটে প্রতিটি ইউনিয়নে পুরনো ১ নাম্বার (বর্তমান ১,২ ও ৩ নং ওয়ার্ড) ওয়ার্ডের কেন্দ্রে তিনটি বুথে এই টিকা কার্যক্রম চলবে। প্রতিটি বুথে ২০০ জনকে করে মোট ৬০০ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্বাস্থ্য বিভাগ।

একইভাবে দুটি পৌরসভায় তিনটি কেন্দ্রে ৬০০ করে মোট ১৮০০ জনকে টিকা দেয়া হবে। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

বাগেরহাটের সিভিল সার্জন (সিএস) ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে ৭৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় একযোগে পরীক্ষামূলক টিকা কার্যক্রম শুরু হয়েছে।

বাগেরহাটে প্রতিটি ইউনিয়নে পুরনো ১ নাম্বার ( বর্তমান ১,২ ও ৩ নং ওয়ার্ড) ওয়ার্ডের কেন্দ্রে তিনটি বুথে এই টিকা কার্যক্রম চলবে। প্রতিটি বুথে ২০০ জনকে করে মোট ৬০০ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

একইভাবে দুটি পৌরসভায় তিনটি কেন্দ্রে ৬০০ করে মোট ১৮০০ জনকে টিকা দেয়া হবে। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

বাগেরহাট জেলায় একদিনে ৫৭ হাজার মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৫ বছরের ঊর্ধ্বে বয়সীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন। বয়স্ক, নারী ও প্রতিবন্দ্বিরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা এই টিকা কার্যক্রম পরিচালনা করবে। এদের সহযোগিতা করবে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত