কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ৮ জন এবং মিরপুর ও দৌলতপু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন করে মোট ১০ জন করোনাক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআ্র ল্যাবে ২১৯টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ৩৪ শতাংশ।
হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৮৫ জন এবং উপর্সগ নিয়ে ৪২ জন মোট ২২৭ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৯টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন ১০ জন করোনাক্রান্ত ও ১জন করোনা উপসর্গ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬১৮ জনে।
