আফজালুর রহমান সিনহার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১২:৪৪ পিএম

আজ ৮ আগস্ট। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে ৬৮ বছরে বয়সে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আফজালুর রহমান সিনহা ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলরের চেয়ারম্যান, ঢাকা ক্লাবের সভাপতি ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান।

তিনি দীর্ঘদিন ধরে ছিলেন আবাহনী ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান। তিন যুগের বেশি সময় ক্লাবটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঢাকার ক্লাব ক্রিকেটের এক সময়ের অন্যতম প্রতিষ্ঠিত শক্তি সূর্যতরুণ ক্লাবেরও ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন আফজালুর রহমান সিনহা। কায়সার সিনহা নামেই যিনি বেশি পরিচিত ছিলেন।

আফজালুর রহমান সিনহা ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের কলমায়। তার বাবা দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত