মোহনগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী থানায় মামলা

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১২:০১ এএম

নেত্রকোনার মোহনগঞ্জে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক কিশোরী (১৩) । এ ঘটনায় হক্কু মিয়াকে (৫৫) অভিযুক্ত করে থানায় মামলা করেছেন ওই কিশোরীর মা। পরে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা ভিকটিমকে গত ৭ আগস্ট ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনায় পাঠায় পুলিশ। উপজেলার গাগলাজুর গ্রামে এ ঘটনা ঘটে। হক্কু মিয়া জেলার পার্শ^বর্তী আটপাড়া উপজেলায় দৌলতপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গত মার্চে গাগলাজুর গ্রামে ভগ্নিপতির বাড়ি বেড়াতে যান ওই কিশোরী। একই সময়ে ভগ্নিপতির বেয়াই হক্কু মিয়াও বেড়াতে যান ওই বাড়িতে। পরে গভীর রাতে এক পর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন হক্কু। সম্প্রতি কিশোরীর বিভিন্ন লক্ষণ দেখা দেওয়ায় তার মা বিষয়টি টের পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত