সিলেটের জকিগঞ্জে মিলেছে ২৮তম গ্যাসক্ষেত্র: প্রতিমন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০২:০৯ পিএম

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স।

সোমবার এক ওয়েবিনারে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, এই গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৫,০০০ কোটি ঘনফুট।

প্রতিমন্ত্রী বলেন, এই গ্যাসক্ষেত্র থেকে দৈনিক এক কোটি ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখান থেকে ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

বর্তমানে এই গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পাইপলাইনের কাজ চলছে। আনুমানিক ছয়মাসের মধ্যে জাতীয় গ্রিডে এই গ্যাস সংযুক্ত হতে পারে।

মার্চ মাসে ত্রিমাত্রিক জরিপের মাধ্যমে এই গ্যাস ক্ষেত্রটি শনাক্ত করে বাপেক্স। এরপর সেখানে সেখানের মজুদ নির্ধারণের কাজ চলছিল।

এর আগে ২০১৮ সালের জুলাই প্রতিমন্ত্রী সংসদে তথ্য দিয়েছেন, উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের নিট মজুদের পরিমাণ ১২.৫৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। কিন্তু প্রতিবছর এক টিসিএফ গ্যাস ব্যবহার করা হচ্ছে।

ফলে জ্বালানি বিশেষজ্ঞদের আশঙ্কা, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের যে মজুদ, তা ২০৩০ সাল নাগাদ ফুরিয়ে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত