বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানার্থে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে ‘ব্রেকিং দ্য মল্ড : ইউজিং এসআইজিই টেকনোলজি ইন ওয়েজ ড্যাট নেভার এনভিশনড’ শীর্ষক ওয়েবিনারটির আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন ডি. ক্রেসলার। বিজ্ঞপ্তি
×
