ওয়াইসিসি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ১১ আগস্ট

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৭:৪২ পিএম

ইয়ুথ কোলাবোরেশন ক্যাম্প সংক্ষেপে ওয়াইসিসি নামেই বেশি পরিচিত। যুব সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত বছরের ১১ আগস্ট।

কভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনে ঘরবন্দী তরুণসমাজের সৃজনী প্রতিভার চর্চা অব্যাহত রাখাসহ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল নাফিস, সহ-প্রতিষ্ঠাতা এস এম হাদিউর রহমান এবং সহযোগী হিসেবে মাহদী রহমান তামাম সহ দেশ-বিদেশের অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ মানুষদের হাত ধরে ওয়াইসিসি গড়ে ওঠে।

পরবর্তীতে তাদের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় চ্যারিটি সংস্থা ‘প্রজেক্ট টোয়লাইট’।

বিগত ১ বছরে ওয়াইসিসির মোট ৪টি অনলাইন ইভেন্টে সাহিত্য-সংস্কৃতির নানাদিক (নাচ-গান, আবৃত্তি, লেখালেখি, ফটোগ্রাফি, পেইন্টিং-স্কেচ-ডিজিটাল আর্ট, সিনেমাটোগ্রাফি, কৌতুকচর্চা ইত্যাদি) সর্বজনীনভাবে তুলে ধরা হয়। প্রতিযোগীদের সাড়াও ছিল বিপুল।

আন্তরিকতা, নিষ্ঠার সঙ্গে কাজ করার মাধ্যমে স্বল্প সময়েই বাংলাদেশ, এমনকি আন্তর্জাতিক মহলেও ওয়াইসিসি পায় ব্যাপক সমাদর ও জনপ্রিয়তা।

আসন্ন ওয়াইসিসির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে মেগা ইভেন্ট ‘ইয়ুথ ক্যাম্প’। যেখানে অতিথি ও বিচারক হিসেবে যুক্ত হবেন দেশের স্বনামধন্য শিল্পী, ব্যবসায়ী, ইউটিউবার।

লাইভ সেশনে আলোচনা করা হবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, মার্কেটিংসহ ইন্টারেস্টিং নানা টপিক নিয়ে। প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের জন্য থাকছে চমৎকার সম্মাননা ও পুরস্কার।

ওয়াইসিসির মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে অন্যতম ‘অবহেলা করোনা’ প্রজেক্ট। অনলাইন-অফলাইন দুভাবেই ক্যাম্পেইনটি পরিচালিত হয়।

পবিত্র মাহে রমজানে ‘এক বেলা ইফতার’ কর্মসূচির আওতায় ২৫০টিরও বেশি হতদরিদ্র পরিবারকে ইফতার, ত্রাণ দিয়ে সাহায্য করেছে ওয়াইসিসি। দুস্থ-অসহায় মানুষদের মাঝে করোনাকালীন সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ, দুর্যোগ কবলিত এলাকায় রিলিফ প্রদান করা হয়।

দেশ ও দশের জন্য এভাবেই নিরন্তর বহুমাত্রিক কাজ করে চলেছে ব্যতিক্রমধর্মী এ দুটি সংস্থা। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুন্দর পথচলাই প্রত্যাশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত