লাইফ সাপোর্টে সাবেক কিউই অলরাউন্ডার কেয়ার্নস

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১০:৪১ পিএম

নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস মৃত্যুর সঙ্গে লড়ছেন। গুরুতর অসুস্থ হয়েছে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে।

সম্প্রতি হার্টের সমস্যার কারণে ৫১ বছর বয়সী কেয়ার্নসের কয়েকটি অপারেশন হয়েছে। কিন্তু সেগুলো ভালো সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

ক্রিস কেয়ার্নস তার সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। ডানহাতি ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস বোলিং করতেন। কিউই দলে এক সময় বড় ভরসা ছিলেন তিনি।

১৯৮৯-২০০৬ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট, ২১৫ ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলেছেন কেয়ার্নস। তার বাবা ল্যান্স কেয়ার্নসও নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন।

২০০৮ সালে আইসিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল কেয়ার্নের বিরুদ্ধে। তবে পরে সেই অভিযোগ থেকে মুক্তি পান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত