টাঙ্গাইলে সেনা টহল কার্যক্রম পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০১:৫২ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেলায় অপারেশন কভিড শিল্ডের (পর্ব-২) আওতায় সেনাবাহিনী পরিচালিত টহল কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান কভিড-১৯ মোকাবিলায় টাঙ্গাইল জেলায় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি চলমান করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে সবাইকে সরকার প্রদত্ত বিধিনিষেধ যথাযথভাবে পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত