চট্টগ্রামে ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’সহ একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল আবসার (৫২)। কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন দুলাহাজারা এলাকায় তার বাড়ি।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. সালাম কবির গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আবসারকে গ্রেপ্তার করে।
