বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী

দক্ষিণ সুদানের ট্রাফিক পুলিশকে বক্স উপহার

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:১১ এএম

জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের ট্রাফিক পুলিশকে ৫টি পুলিশ বক্স প্রদান করেছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিসে দায়িত্বরত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী। গত ২৮ জুন বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৪) এর নিজস্ব অর্থায়নে নির্মিত এ পুলিশ বক্সগুলো পশ্চিম বাহর আল গজল রাজ্যের ট্রাফিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গারমিয়ার মেকারের কাছে হস্তান্তর করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে বক্সগুলো সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী ব্যানব্যাট সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত