সেমিনারে তোফায়েল আহমেদ

দেশের অর্থনীতির মূল ভিত্তি গড়ে দিয়েছেন বঙ্গবন্ধু

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:১৩ এএম

এখন থেকে ৫০ বছর আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনীতির মূল ভিত্তি গড়ে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, তার মূল ভিত্তি গড়ে দিয়েছেন বঙ্গবন্ধু। কৃষি, ব্যাংক-বীমা, বিদ্যুৎ-যোগাযোগ, সব বিষয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা দিয়ে গেছেন তিনি।’

গতকাল বুধবার ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন : শিল্প ও বাণিজ্য উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাদবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে এই আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের স্থপতি জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত