সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২:০৬ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নয়াআটি মুক্তিনগর এলাকায় খুশি-ফিরোজ মানবিক স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ স্বাধীনতাযুদ্ধে সব শহীদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মতিন মাস্টার বলেন, ‘দলের অনেকেই বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করে। তারা চেয়েছিল বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলতে। তাই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করে। কিন্তু আল্লাহর ইচ্ছায় বঙ্গবন্ধুর উত্তরসূরি  শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার হাত ধরে আজ আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।’

ফররুখ খসরুর সভাপতিত্বে সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বি এম শফিকুল ইসলাম শফিক, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত