গাজীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে খাদ্য সহায়তা

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০২:০৪ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের পরিকল্পনায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে ১২৫০ জন দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মহানগরীর হাতিয়াব এলাকায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল এ খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি ডিজিএম কারিগরি জাহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তাদের নিয়ে হেঁটে দুস্থ ও অসহায় মানুষের ৫০টি বাড়িতে গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত