ইঞ্জিন লাইনচ্যুত সাড়ে ৩ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০২:০৫ এএম

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সাড়ে ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহ¯পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ট্রেনটি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় একতা এক্সপ্রেস, চাঁপাই এক্সপ্রেসসহ তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে যায়।

পরে দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে বেলা সাড়ে ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত