সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই অভিনেত্রী থেকে শুরু করে সুন্দরী মেয়েরাও সাইবার বুলিংয়ের শিকার হন। এসব সাইবার বুলিং কারীদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, ‘কুরুচিপূর্ণ মন্তব্যকারীরা আসলে কারা?’
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট রাজ বলেন, ‘‘কেউ বলতে পারবেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মেয়ে তার সুন্দর কোনো ছবি পোস্ট করলেও বা কারোর ভালো কোনো স্ট্যাটাসের কমেন্টে বা ইউটিউব এর ভালো কোনো কনটেন্টের কমেন্ট বক্সে কুরুচিপূর্ণ মন্তব্য কেন করে?
‘‘আচ্ছা কেউ বলতে পারবেন? কুরুচিপূর্ণ মন্তব্যকারীরা আসলে কারা। এদেরও কি মা বোন আছে, না এরা জারজ সন্তান। শুনেছি এরা নাকি উগ্র মেজাজি হয়। আমার খুব জানতে ইচ্ছা করে আসলেই এরা কারা। যারা এসব কুরুচিপূর্ণ মন্তব্য করে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া প্রয়োজন।’’
উল্লেখ্য, ছোটপর্দার এই জনপ্রিয় নির্মাতা ২০১১ সালে নাম লেখান চলচ্চিত্র পরিচালনায়। ছোটপর্দা বড়পর্দা-দুই মাধ্যমেই তার সমান সুখ্যাতি। প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিনসহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি।
