শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান ছাত্রফ্রন্টের

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৫:০৬ এএম

অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ৪ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। অন্যথায় রাজপথে ক্লাস আয়োজন করা হবে বলে হুঁশিয়ারি করেছে বামপন্থী ছাত্রসংগঠনটি। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি করা হয়।

ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, সরকারের লকডাউন ঘোষণাও অপরিকল্পিতভাবে হয়, আবার অপরিকল্পিতভাবেই সরকার লকডাউন তুলে দেয়।

তিনি বলেন, ‘এভাবে অনিশ্চয়তার মধ্যে শিক্ষার্থীরা চুপ করে বসে থাকবে না। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা হাজির না করলে আমরা রাজপথেই ক্লাস আয়োজন করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত