গাজীপুরে শোক দিবস পালনে ১৫০টি গরু দিলেন মেয়র

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০২:৩০ এএম

জাতীয় শোক দিবস সুষ্ঠু ও সফলভাবে পালনের লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড, থানা, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ১৫০টি গরু বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গাজীপুর সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে নগীরর ছয়দানার বাসভবন প্রাঙ্গণে এসব গরু বিতরণ করা হয়। এই সঙ্গে শোক দিবসের অনুষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য প্রতিটি ওয়ার্ডে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত