জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ও শেখ রাসেলসহ ১৫ আগস্টের সব শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। এছাড়া বসুন্ধরায় ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, পরিচালক ক্রীড়া সালেহ জামান সেলিম, পরিচালক হাবিবুর রহমান মান্নু, পরিচালক খলিলুর রহমান, পরিচালক মো. আল-মারুফ এনায়েত হোসেন, পরিচালক বেলায়েত হোসেন ব্যাপারী, পরিচালক মো. হামিদুল হক শামিম, পরিচালক শ ম হাসান জামান, পরিচালক আবু বকর খান, পরিচালক ইঞ্জিনিয়ার লক্ষণ কুমার দে এবং স্থায়ী সদস্য ওসিউর রহমান, মো. খবির হোসেন সরকার (মিঠু) ও মো. সাইফুর রহমান রনি। বিজ্ঞপ্তি।
×
