প্রেসিডেন্ট পার্ক দখলের অভিযোগে বিদিশা-এরিকের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১০:১১ পিএম

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি ‘প্রেসিডেন্ট পার্ক’ দখলের অভিযোগে তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক, ছেলে শাহাতা জারাব এরশাদ এরিকসহ ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা এবং তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু মামলাটি দায়ের করেন।

মামলাটির গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার শাহাদাত হোসেন।

মামলায় অপর বিবাদীরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন পুলিশ সুপার (এসএম) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বিদিশার দুই সন্তানের জন্ম পরিচয় নিয়ে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে প্রতারণা মূলকভাবে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ‘প্রেসিডেন্ট পার্ক’ সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত