কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১১:৩৯ এএম

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব বলছে, নিহতরা ডাকাত দলের সদস্য ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে দুইজনের বয়স আনুমানিক ২৮ ও ৩০ বছর।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ভোরে র‌্যাব-১০ এর একটি টহল দল ঝিলমিল এলাকা দিয়ে যাচ্ছিল।

এ সময় টহলদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তল্লাশি করে ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল ও কয়েকটি দেশি অস্ত্র পাওয়া যায় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত