নিউজিল্যান্ডে প্রায় ১৭০ দিন পর এক ব্যক্তির শরীরে কভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী লকডাউন জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। গতকাল মঙ্গলবার এক ঘোষণায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাছাড়া বিগত ১৭০ দিনের মধ্যে তিনিই ভাইরাসটিতে আক্রান্ত একমাত্র রোগী। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন জানান, ওই লোকটি করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো নিশ্চিত জানা যায়নি। সিদ্ধান্ত অনুযায়ী অকল্যান্ডে সাত দিন লকডাউন জারি থাকবে। আর সারা দেশে লকডাউন তিন দিন থাকবে। নিউজিল্যান্ডে এর আগেও লকডাউন ঘোষণা করা হয়েছিল।
