সাভারের আশুলিয়া থেকে ৫২০ গ্রাম হেরোইনসহ সোহরাব আলী (৬৯) নামে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল বুধবার দুপুরে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে সোহরাবকে আটক করা হয়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
র্যাব জানায়, সোহরাবের কাছ থেকে ৫২০ গ্রাম হেরোইন, ১টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।
